বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশার গ্রেফতার


প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কখন এবং কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়টি জানানো হয়নি।


মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সন্ধ্যা ৭টায় এ বিষয়ে ব্রিফিংয়ের আয়োজন করে হয়েছে। সেখানেই বিস্তারিত জানানো হবে।


প্রসঙ্গত, বিটিএল গ্রুপের কার্যালয় রাজধানীর গুলশানে। এই শিল্পগ্রুপের অধীনে বিটিএল লুব্রিকেন্ট, বিটিএল টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিটিএল ফুড অ্যান্ড বেভারেজ এবং বিটিএল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন