হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের


 হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। এ ইস্যুতে বেইজিং গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী বলেও জানিয়েছে। খবর রয়টার্সের।

হরমুজ প্রণালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় সোমবার (১৩ এপ্রিল) এ আহ্বান জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের গুও জিয়াকুন বলেছেন, হরমুজ প্রণালি বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক পথ। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে।

নৌপথটিতে যাতায়াতে যে বিঘ্ন ঘটছে, তার মূল কারণ ইরানে চলমান যুদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, এর সমাধান হলো দ্রুত যুদ্ধবিরতি ও যুদ্ধের অবসান। সব পক্ষেরই উচিত শান্ত থাকা এবং সংযম দেখানো। এ বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত চীন।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন