জেট ফুয়েলের দাম ফের বাড়ল

বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম, অভ্যন্তরীণ রুটে ১৬৫.৬৫ টাকা থেকে বাড়িয়ে ১৮২.৭১ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১.০৭ ডলার থেকে বাড়িয়ে ১ ডলার ১৮ সেন্ট নির্ধারণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। টানা ৩ মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে জেট ফুয়েলের দাম। জুলাইয়ে অভ্যন্তরীণ রুটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০.৯৯ টাকা। সেখান থেকে বাড়িয়ে ১৫৯.৫২ টাকা করা হয়। পরের মাস সেপ্টেম্বর আরও বাড়িয়ে ১৬৫.৬৫ টাকা করা হয়। যে এবার ১৮২.৭১ টাকা করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একইমাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।
Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন