২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনই নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬২ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনের।
Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন