সুবিধামতো সময়েই ভারতে যাবেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ


 জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর সুবিধামতো সময়ে ভারতে যাবেন। তারিখ নির্ধারণ করে দিলে যাবেন না। আমরা স্বাধীন দেশ।


বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।



চিফ হুইপ বলেন, ভারত পানি নিয়ে আমাদের যেই কষ্ট দেয়, তারা যদি বন্ধুত্ব চায় তাহলে আমাদের সেই পানির কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। ভারত বলে, তারা আমাদের বন্ধু, কিন্ত তাদের বিএসএফ সীমান্তে আমাদের দেশের মানুষকে পাখির মতো মারে। এসব যদি ভারত সমাধান না করে, তাহলে কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে?


পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বলেও মন্তব্য করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


তিনি বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।


চিফ হুইপ বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয় না দেয়।


তিনি আরও বলেন, পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে।


Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন