সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, দর কমেছে ১৪০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৮৭ লাখ টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৭৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, দর কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি টাকা।
Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন