এবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, বাংলাদেশ ব্যাংক আরিফ বিল্লাহ আদিল চৌধুরীকে এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।


বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, অবিলম্বে কার্যকর হবে তার এ নিয়োগ।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন