বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে থেকে তেলবাহী ট্যাংকার চলাচল অব্যাহত থাকায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম কিছুটা কমেছে।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার জানানো হয়েছে, লেনদেনে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ১.২৯ ডলার বা ১.৪২ শতাংশ কমে ৮৯.৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৬ সেন্ট বা ০.৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৮৩.৯০ ডলারে কেনাবেচা হতে দেখা যায়।


পাঁচ মাস ধরে চলা এই সংঘাতের মাঝে মঙ্গলবার সাময়িক বিরতি আসায় জ্বালানি তেলের দাম ৫ শতাংশ কমেছিল। কিন্তু পরবর্তী কার্যদিবসে রেকর্ড বৃদ্ধি পেয়ে ব্রেন্টের দর ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দর ৬.৫৬ শতাংশ পর্যন্ত উঠেছিল। সেই টানা বৃদ্ধির পর এবার বিশ্ববাজারে কিছুটা দরপতন দেখা গেল।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন