পুঁজিবাজার গবেষণায় বিআইসিএমের ৫৬তম সেমিনার অনুষ্ঠিত


 বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্যোগে ‘রিসার্চ সেমিনার-৫৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ‘বাংলাদেশ গভর্নমেন্ট সুকুক: অল্টারনেটিভ স্ট্রাটার্স অ্যান্ড প্রাকটিক্যাল কন্সিডারেশন্স’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইনসিফ ইউনিভার্সিটির আইএসআরএ ইনস্টিটিউটের রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহের সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ইনভেস্টমেন্ট সুকুকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সদস্য মুফতি শাহেদ রহমানী এবং বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন। আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন।

বিআইসিএম জানিয়েছে, অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়ন এবং জ্ঞানভিত্তিক আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গবেষণা সেমিনারের আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় ‘রিসার্চ সেমিনার-৫৬’ অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বিআইসিএমের অনুষদ সদস্য, কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন