কোরবানির সময় আহত হয়ে ঢামেকে ১৭৭ জন


 ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৭৭ জন।আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।ঢাকা মেডিকেলের উপপরিচালক ডা. আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের বেশিরভাগই পশু জবাই ও মাংস কাটাকাটির সময় কেটে গিয়ে কিংবা কোরবানির পশুর আঘাতে আহত হয়েছেন।চিকিৎসা নিতে আসা নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার ফারুক মোল্লা (৪৮) বলেন, জবাই দেওয়ার আগে গরুর মাথা ধরেছিলাম। কসাই জবাই দেওয়ার সময় গরু সরে গেলে ছুরির আঘাতে হাত কেটে যায়।

তিনি আরও বলেন, প্রথমে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন