ঈদের ছুটিতেও আজ সীমিত পরিসরে খোলা কিছু ব্যাংক শাখা

 


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ব্যাংক ছুটি চললেও বিশেষ প্রয়োজনে মঙ্গলবার (২৬ মে) দেশের কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। মূলত তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী, খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে।

৯৯.৫৮% পোশাক কারখানায় ঈদ বোনাস পরিশোধ, প্রায় শতভাগে সার্কুলার অনুযায়ী, ঢাকা, আশুলিয়া, গাজীপুর, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।

এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলো ঈদের সময়ও ২৪ ঘণ্টা সেবা চালু রাখবে। আমদানি-রপ্তানি কার্যক্রমও ঈদের দিন ছাড়া সীমিত আকারে অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন