ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

 


ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের আগস্ট পরবর্তী সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।

পরবর্তীতে বিভিন্ন অভিযোগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের পর তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগে বাধ্য হন। এরপর জুবাইদুর রহমানকে চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন