তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

 


প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর বলেছেন, এখন থেকে স্বজনপ্রীতি বা কোনো প্রভাবের কারণে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে না সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পযর্ন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে ব্যক্তিস্বার্থে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

তুমীর বলেন, অনিয়ম-দুর্নীতির কারণেই বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। অপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে, যা মেটাতে গিয়ে ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি।

তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে নীতি কৌশল প্রণয়ন করছে সরকার। এজন্য সরকারি কর্মকাণ্ড সংশ্লিষ্ট যাবতীয় তথ্য জনগণের সামনে নিয়মিত তুলে ধরা হবে।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন