গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

 


দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৬ জন। একই সময়ে (১৫ মার্চ থেকে ১৩ মে) মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ১৫০ জন।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৬৯ জনের। একই সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন