৩ জেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১৬

 


জামালপুর ও ময়মনসিংহে বজ্রপাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া, বরিশালে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বজ্রপাতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ১৬ জন।

জামালপুরআজ বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত জামালপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন—ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মোরাকান্দি গ্রামের টংরাপাড়া এলাকার শামীম (৩৮) ও দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের সাগর (১৩)।শামীম পেশায় জেলে এবং সাগর শ্রমিক ছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর ৫টার দিকে শামীম সহকর্মী জেলেদের সঙ্গে মাছ ধরতে নদীতে যান। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর দিকে, সাপধরি ইউনিয়নের একটি সড়ক নির্মাণ কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সাগর।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম গাজী বলেন, ‘বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন