এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই


 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতে শিক্ষক-অভিভাবকের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল কবীর বলেন, পাঁচ সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি মাথায় রেখেই এখন এইচএসসির রুটিন তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এর আগে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া প্রস্তাব দিয়েছিল। তবে সভায় উপস্থিত সব পক্ষের মতামত শোনার পর ২ জুলাই থেকে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন