দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা


দেশের বাজারে গতকাল শনিবার দুই দফা বাড়ানো হয়েছে সোনার দাম। সকালে প্রথম দফায় ২ হাজার ১৫৭ টাকা। পরে বিকেলে আরেক দফায় ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানো হয়। ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

যা গতকাল বিকেল থেকেই কার্যকর হয়েছে এবং আজ রবিবারও এই দামেই বিক্রি হচ্ছে। 

বাজুস জানিয়েছে, গতকাল সকালে ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে বিকেলের দাম বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন