প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বৈঠক, সংসদে সৌজন্যের নজির


 সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়া আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তার নিজ কক্ষে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান।

জানা গেছে, প্রায় ২০ মিনিটের বৈঠকে দুই নেতা সংক্ষিপ্ত আলাপ করেন। আলাপ শেষে বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন