ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পাদন করবেন। তবে তাঁর অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
